Homeরাজধানীচুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মসজিদ কমিটি ও টাকার হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত...

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মসজিদ কমিটি ও টাকার হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের লক্ষীপুর গ্রামে মসজিদ কমিটি ও আর্থিক লেনদেনের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই, ২০২৬) জুমার নামাজের পর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন— মালিথা গ্রুপের মারজুলের ছেলে আকাশ, নবালী ধনীর স্ত্রী উম্মি খাতুন ও আবুল মন্ডলের ছেলে আরাফাত । তাদের উদ্ধার করে স্থানীয় আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হারদি হাসপাতালে ) ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষীপুর গ্রামের জামে মসজিদের বিদায়ী ক্যাশিয়ার শিমুল ইসলাম পদত্যাগ করার পর মসজিদের অনুদানের ২০ হাজার টাকা জমা ছিল। বর্তমান কমিটির সভাপতি ওমর মালিথার কাছে গত তিন সপ্তাহ ধরে ওই টাকার হিসাব চাচ্ছিল প্রতিপক্ষ আশরাফুল মন্ডল গ্রুপ।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বাকবিতণ্ডা ও উত্তেজনা চলছিল। এরই জেরে শুক্রবার জুমার নামাজ চলাকালীন আবারও দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। নামাজ শেষে মন্ডল গ্রুপের আশরাফুল, শিমুল ও পান্নার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে মালিথা গ্রুপের ওমর মালিথা, আকুববর ও মুস্তাকের ওপর অতর্কিত হামলা চালায়। এতে মালিথা গ্রুপের ৩ জন গুরুতর আহত হন।

ঘটনার পর পরই আলমডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments