Homeরাজধানীলাকসামে চুরির ২ লাখ টাকা উদ্ধার, মালিকের পরিবারকে বুঝিয়ে দিল পুলিশ

লাকসামে চুরির ২ লাখ টাকা উদ্ধার, মালিকের পরিবারকে বুঝিয়ে দিল পুলিশ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে চুরির অভিযোগের তদন্তে নগদ ২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত অর্থ প্রকৃত মালিকের পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে লাকসাম থানা পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) লাকসাম থানায় এ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হয়।

থানা সূত্রে জানা যায়, উপজেলার নরপাটি তেলিপাড়া এলাকার বাসিন্দা মো. আবু তাহের তার বসতঘর থেকে নগদ ২ লাখ টাকা ও একটি স্বর্ণের আংটি চুরির অভিযোগে জামাতা মো. শাহ আলমের বিরুদ্ধে লাকসাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে।

তদন্তের দায়িত্বপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর (এসআই) সাইফুদ্দিন তথ্য-প্রমাণ সংগ্রহ ও বিভিন্ন অনুসন্ধানের মাধ্যমে চুরি হওয়া নগদ ২ লাখ টাকা উদ্ধার করতে সক্ষম হন। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত অর্থ প্রকৃত মালিক মো. আবু তাহেরের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, চুরির ঘটনায় উদ্ধার না হওয়া স্বর্ণের আংটির বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশের দ্রুত পদক্ষেপ ও সফল তদন্তে চুরি হওয়া অর্থ উদ্ধার হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা দ্রুত তদন্ত পরিচালনা করে অর্থ উদ্ধার এবং তা পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য লাকসাম থানা পুলিশ, বিশেষ করে তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুদ্দিনের প্রতি কৃতজ্ঞতা জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments