মিলন ইসলাম, শাহজাদপুর প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট, গাছের চারা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবমিনা শারমিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, বিআরডিবির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজাসহ পল্লী উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বক্তারা গ্রামীণ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পল্লী উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপকারভোগীদের মাঝে গাছের চারা, সম্মাননা ক্রেস্ট এবং ঋণের চেক বিতরণ করা হয়।


