কুমিল্লা প্রতিনিধি।।
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে “গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানকে সামনে রেখে ক্লিন কুমিল্লার উদ্যোগে কুমিল্লা প্রেস ক্লাব প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করা হয়েছে।
আজ মঙ্গলবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে চারা রোপণ করেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও ক্লিন কুমিল্লার প্রতিষ্ঠাতা সভাপতি কাজী এনামুল হক ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস, সাংবাদিক বাহার রায়হান, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক সাইফুল সুমনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যার আহ্বান জানান।
ক্লিন কুমিল্লার পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি এবং সবুজায়ন বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।


