Homeরাজধানীনাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তার

নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি :

দীর্ঘদিন আত্মগোপনে থাকা জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা সৈয়দ খালেকুজ্জামান জুবেরীকে গ্রেফতার করেছে পুলিশ।

খালেকুজ্জামান জুবেরী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দুরমুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, সৈয়দ খালেকুজ্জামান জুবেরীর বিরুদ্ধে মেলান্দহ থানায় একটি নাশকতার মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা সৈয়দ খালেকুজ্জামান জুবেরী। তার বিরুদ্ধে মেলান্দহ থানায় নাশকতার মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments