Homeজাতীয়শাহজাদপুর উন্নয়ন পরিকল্পনা কমিটির ২৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শাহজাদপুর উন্নয়ন পরিকল্পনা কমিটির ২৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মিলন ইসলাম, শাহজাদপুর  প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উন্নয়ন পরিকল্পনা কমিটির উদ্যোগে উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ২৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রায় এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য দেন উন্নয়ন পরিকল্পনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সদস্য সচিব ভিপি কে এম এ ওয়ারেছ রুবেল, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিন আকন্দ, অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী শওকত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ঐতিহ্যবাহী উপজেলা শাহজাদপুর দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। উপজেলার টেকসই উন্নয়নের স্বার্থে রেললাইন স্থাপন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, মুক্তমঞ্চ, পাবলিক লাইব্রেরি, আধুনিক স্টেডিয়াম, শিশুপার্ক নির্মাণ এবং মাদকের ভয়াল থাবা নির্মূলসহ ২৫টি গুরুত্বপূর্ণ দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাবরিনা শারমিনের কাছে ২৫ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি গ্রহণকালে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, “শাহজাদপুর একটি ঐতিহ্যবাহী উপজেলা। উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক সব ভালো উদ্যোগের সঙ্গে আমি আছি এবং ভবিষ্যতেও থাকব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments