Homeরাজনীতিলাকসামে সালেপুর থেকে মাদক মামলায় ২ জন গ্রেপ্তার, ১৯ পিস ইয়াবা ও...

লাকসামে সালেপুর থেকে মাদক মামলায় ২ জন গ্রেপ্তার, ১৯ পিস ইয়াবা ও একটি সিএনজি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, লাকসাম (কুমিল্লা):

কুমিল্লার লাকসাম থানার পুলিশ মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের হেফাজত থেকে ১৯ (উনিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি পুরাতন সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, লাকসাম থানার এফআইআর নং-০৮/৮৪, তারিখ ১১ জুলাই ২০২৬। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: ১. ইকবাল হোসেন (৩৬), পিতা: মৃত আব্দুস ছাত্তার, গ্রাম: সালেপুর (চানমিয়া খলিফাবাড়ি), ৭নং ওয়ার্ড, ৪নং কান্দিরপাড় ইউনিয়ন। ২. কাউসার আহমেদ (৩১), পিতা: মাহে আলম, গ্রাম: সালেপুর (আশ্রয়ণ প্রকল্প), ৭নং ওয়ার্ড, ৪নং কান্দিরপাড় ইউনিয়ন।
এছাড়া মামলায় আরও চারজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

তারা হলেন:
সোহাগ (৩৫), ইসমাইল (৩০), বশির আহম্মেদ (৩৫), আলী হোসেন (২৮), তাদের সবাই লাকসাম উপজেলার সালেপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments