Homeসারাদেশজেলার খবরনাঙ্গলকোটে এসএসসি-০৬ ব্যাচের সমন্বয়ক কমিটি গঠন

নাঙ্গলকোটে এসএসসি-০৬ ব্যাচের সমন্বয়ক কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি:
২১ জুলাই মঙ্গলবার রাত ৯ টায় নাঙ্গলকোটের দক্ষিণ শাকতলী হাইস্কুলের এসএসসি ০৬ ব্যাচের শিক্ষার্থীদের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। ০৬ ব্যাচের শিক্ষার্থী বোরহান উদ্দিন খন্দকারের প্রাণবন্ত উপস্থাপনায় সভাপতিত্ব করেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মেহেরাজুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন, শামছুল আলম, মো: কামরুজ্জামান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নওশেদ ইমরান, আবু ইউসুফ মজুমদার, শাখাওয়াত হোসেন, মাকছুদুর রহমান, আজিম উল্যাহ হানিফ, সাহাব উদ্দিন প্রমুখ।  সর্বসম্মতিক্রমে ঝরে পড়া, পাশ করা শিক্ষার্থীদের সংগঠিত করার লক্ষ্য নিয়ে  ‘দক্ষিণ শাকতলী ২০০৬ ব্যাচের সমন্বয়ক কমিটি’ গঠিত হয়েছে। ৪ সদস্য বিশিষ্ট কমিটিতে ছেলেদের সমন্বয়ক করা হয়েছে শামছুল আলম এবং বোরহান উদ্দিন খন্দকারকে। আর  মেয়েদের পক্ষে সমন্বয়ক করা হয়েছে শাখাওয়াত হোসেন ও মাকছুদুর রহমানকে।
কমিটির পরিচিতি সভা ২৩ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪ টায় নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদ আঙ্গিনায় অনুষ্ঠিত হবে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments