Homeজাতীয়গৌরনদীতে স্কুলের টিফিনের পাউরুটিতে মিলল ব্লেড, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থী

গৌরনদীতে স্কুলের টিফিনের পাউরুটিতে মিলল ব্লেড, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থী

প্রতিনিধি,গৌরনদী,বরিশাল:

বরিশালের গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর টিফিনের পাউরুটির ভেতরে একটি ধারালো ব্লেড পাওয়া গেছে। বুধবার (২২ জুলাই) এ ঘটনা ঘটলে বিদ্যালয়জুড়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথম শ্রেণির এক ছাত্রী সরকারি টিফিন হিসেবে দেওয়া পাউরুটি খাওয়ার সময় সেটি ছিঁড়ে ভেতরে একটি ব্লেড দেখতে পায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে শ্রেণি শিক্ষককে জানানো হলে সবাই ঘটনাস্থলে ছুটে আসেন। সৌভাগ্যবশত, ব্লেডটি মুখে দেওয়ার আগেই চোখে পড়ায় শিক্ষার্থীটি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহার জানান, ঘটনাটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এদিকে, শিক্ষার্থীদের টিফিনে এমন ঘটনা ঘটায় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা টিফিন সরবরাহে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে,গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments