Homeসারাদেশজেলার খবরপ্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

মিলন ইসলাম, শাহজাদপুর  প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতায় আধুনিক প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’-এর উদ্বোধন করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. এম এ মুহিত।

উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সারা দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক চক্ষুসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে। জামিরতার এই ভিশন সেন্টার সেই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সিরাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখন ঘরে বসেই ঢাকা কিংবা বিশ্বের বিভিন্ন শহর, এমনকি নিউ ইয়র্কের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের সঙ্গে অনলাইনে পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এই প্রযুক্তিনির্ভর ভিশন সেন্টার স্থানীয় মানুষের উন্নত চক্ষুসেবা নিশ্চিত করার পাশাপাশি অন্ধত্ব প্রতিরোধ ও চোখের রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments