Homeসারাদেশজেলার খবরচাঁপাইনবাবগঞ্জে নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জে নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ

মোঃ অনিক দেওয়ান, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৯৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫৩।

বুধবার (২৯ জুলাই) ভোররাতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ চরবাগডাংগা বিওপির একটি বিশেষ টহলদল সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের চাচ্চুরচর গ্রামে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করে।

বিজিবি জানায়, জব্দকৃত ৯৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ৬০০ টাকা। পরে উদ্ধারকৃত সিরাপ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা দেওয়া হয়েছে।

৫৩ বিজিবি সূত্রে জানা যায়, চলতি জুলাই মাসে বিভিন্ন অভিযানে এক আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি মোট ৬৯৯ বোতল এস্কাফ সিরাপ, ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৯০ বোতল মদ জব্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ, মাদক ও অন্যান্য চোরাচালান দমনে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments