নড়াইল প্রতিনিধি:
“রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে। রোববার সকালে সদর উপজেলা পরিষদে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে র্যালী, মাছের পোনা অবমুক্ত করন, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান উপজেলা নির্বাহী অফিসার টিএম রাহসিন কবির ,নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু,উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রমুখ। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ মৎস্য খামারীদের পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।


