লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের লাকসাম শাখার উদ্যোগে লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজনের সঙ্গে যুব বিভাগের নেতাকর্মীদের এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় লাকসাম পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন বক্তব্য রাখেন। এ সময় তিনি যুবসমাজের ভূমিকা, সাংগঠনিক কার্যক্রম এবং আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিষয়ে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লাকসাম পৌরসভা আমির জয়নাল আবেদিন পাটোয়ারী। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় লাকসাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ এলাকার বিভিন্ন বিষয়, স্থানীয় জনগণের প্রত্যাশা এবং নির্বাচনী কার্যক্রম নিয়ে মতামত তুলে ধরেন।
সভায় যুব বিভাগের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছিল। আলোচনায় তরুণদের সাংগঠনিকভাবে সম্পৃক্ত করা, স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং পৌর এলাকার বিভিন্ন বিষয়ে জনসম্পৃক্ত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
মতবিনিময় সভায় মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন উপস্থিত নেতাকর্মী ও কাউন্সিলর প্রার্থীদের বিভিন্ন বিষয়ে মতামত শোনেন এবং সাংগঠনিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে লাকসাম পৌর এলাকায় দলীয় ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


