Homeজাতীয়সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক:
পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি ও সাবেক পুলিশ সুপার মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সাবেক পুলিশ সুপার মো. আপেল মাহমুদের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বলা হয়, একই বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা সমীচীন বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাময়িক বরখাস্তের সময়ে মো. আপেল মাহমুদ রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন। এ সময় বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাওয়ার অধিকারী হবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments