মোঃ অনিক দেওয়ান, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে ৩ টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে সদর উপজেলার রানীহাটি-বৈলতলা থেকে তিনজন এবং শিবগঞ্জ উপজেলার মনাকষা ও শ্যামপুর থেকে আরও তিন জনকে গ্রেফতার করা হয়।
বুহস্পতিবার দুপুরে সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে-এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম ওয়াসিম ফিরোজ
গ্রেফতারকৃতরা হলেন,শিবগঞ্জ উপজেলার হাউসনগরের আব্দুস সালাম,দাদনচক এলাকার সোহেল রানা ও আসিফ,তারাপুর মুন্নাপাড়ার মোহাম্মদ আলী,শ্যামপুর সাহাপাড়ার ইমন রেজা ও কয়লাদিয়াড় গ্রামের আশিক।
অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর দিক-নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)একরামুল হোসাইন পিপিএম সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল বুধবার রাত দেড়টার দিকে রানীহাটি-বৈলতলা এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে আব্দুস সালাম, সোহেল রানা ও মো. আসিফকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় মোহাম্মদ আলী,ইমন রেজা ও আশিককে।
তিনি বলেন,গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরেই মোটরসাইকেল চুরি ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তারা মোটরসাইকেল চুরির পর জেলার বাইরে নিয়ে গিয়ে বিক্রি করে। কোন কোন ক্ষেত্রে মোটরসাইকেল বিক্রি করতে না পারলে এর পার্টস খুলে বিক্রি করে।
তাদের বিরুদ্ধে আগেও মোটরসাইকেল চুরির মামলা রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। আদালতে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত,সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন,পিপিএমসহ সাংবাদিকবৃন্দ।
যে তিনটি মোটরসাইকেল উদ্ধার হয়েছে সেগুলোর ইঞ্জিন ও চ্যাসিস নম্বর: ১. লাল রংয়ের Hero HF Deluxe 100 cc মটরসাইকেল, ইঞ্জিন নং-HA11EJJ9M02185, চেসিস নং – PS1HAR268KJC01321, ২. কালো রংয়ের Discover 125 cc মটরসাইকেল, ইঞ্জিন নং- JBZWLK60018, চেসিস নং – PSUA15AY5ATC10931, ৩. লাল রংয়ের Hero HF Deluxe 100 cc মটরসাইকেল, ইঞ্জিন নং – HA11EJ39M00268, চেসিস নং- PS1HAR267KJ00836 ।


