মোঃ অনিক দেওয়ান, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৪০ প্যাকেট (২৮০০ পিস) ভারতীয় পাতার বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চকপাড়া বিওপি একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামস্থ পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৪০ প্যাকেট (২৮০০টি) ভারতীয় পাতার বিড়ি আটক করতে সক্ষম হয়।
বিজিবি’র পক্ষ হতে জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, *বিজিবি সকল প্রকার চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে সীমান্ত এলাকায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


