Homeসারাদেশজেলার খবরশেরপুর নালিতাবাড়ী সীমান্তে ৯৫ বোতল ভারতীয় মদ আটক

শেরপুর নালিতাবাড়ী সীমান্তে ৯৫ বোতল ভারতীয় মদ আটক

মঞ্জুরুল আহসান, শেরপুর

← Back

Thank you for your response. ✨

:
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৬ অক্টোবর) নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ী (লিচু বাগান) এলাকায় এ অভিযান চালানো হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে বিজিবির একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক মূল্য ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করা হচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments