দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসামে প্রতিবছরের ন্যায় শুক্রবার (৯ অক্টোবার) দুপুরে শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রমে গোস্বামী শ্রী শ্রী নির্মল কুমার বন্দোপাধ্যায়ের ৮তম তিরোধান দিবস পালিত হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, লাকসাম পৌরশহরের নশরতপুর শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রম (বাউল গোসাই) উৎসব উপলক্ষে দূরদূরান্ত থেকে গুরুর বাড়িতে ভক্তবৃন্দ আগমন ঘটতে থাকে। বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে হাজার হাজার ভক্তবৃন্দ গোসাই বাড়ীতে আগমণ ঘটে। গুরুর বাড়ীতে ভক্তবৃন্দ বিভিন্ন উপকরণ নিয়ে আসে। বরুড়ার পয়েলগাছা থেকে এক ভক্তবৃন্দ বলেন, আমরা গোসাই বাড়ী পবিত্র ভুমিতে আসতেপেরে খুবই আনন্দ লাগছে। আরেক ভক্ত লালমাই উপজেলার ভুশ্চি থেকে আগত ভক্ত বলেন নির্মল গোস্বামী তিরোধানে আসতে নিজেকে খুব আনন্দ লাগছে। আমরা সকালে বাড়ী থেকে রওনা হয়ে এই গোসাই বাড়ীতে এসেছি। গুরুর কাছে প্রার্থনা করেছি যাতে স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে পারি। শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রমের গেইটের সামনে দোকানীরা নানান পন্য নিয়ে পসরা সাজিয়েছে। প্রখ্যাত ব্রেন্ড সংগীত বাউল পরীক্ষীত ইমনের পরিচালনায় ভক্তদের মাঝে সকাল থেকে বিকাল পর্যন্ত মনোমুদ্ধকর ধর্মীয় গান পরিবেশন করেন।
সেবায়েত পবিত্র চক্রবর্তী জানান, শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রমে প্রতিষ্ঠাতা স্বর্গীয় গোস্বামী শ্রী শ্রী নির্মল কুমার বন্দোপাধ্যায়ের ৮তম তিরোধান দিবস সুন্দর ও ভাল ভাবে পালিত হয়েছে। আমরা যে আশা করেছি অনেক ভক্তবৃন্দের আগমণ ঘটেছে। আগামীতে এ উৎসবটি আরও সুন্দর প্রানবন্ত হবে।
এসময় উপস্থিত ছিলেন রাধামাধব সেবাশ্রম কমিটির সভাপতি সীমা গোস্বামী। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিবু চক্রবর্তী, অমূল্য বনিক, নির্মল বনিক, চন্দন কৃষ্ণ দাস, বাবুল পাল, কৃষ্ণ কুমার বর্ধন সহ সকল বৈষ্ণববৃন্দ ও কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। দুপুরে সকল ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।


