Homeআন্তর্জাতিক‘মোদি ভারতের জন্য লজ্জার’, মুক্তি পেয়ে অভিজিতের তীব্র আক্রমণ

‘মোদি ভারতের জন্য লজ্জার’, মুক্তি পেয়ে অভিজিতের তীব্র আক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক:
আটক থেকে মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য ‘লজ্জার’ বলে মন্তব্য করেছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে অভিজিৎ লেখেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জার। এই দেশ এর আগে এত বড় কাপুরুষ ও দাঙ্গাবাজ দেখেনি।’

দিল্লিতে প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর আদালতের নির্দেশে মুক্তি পেয়ে তিনি এ মন্তব্য করেন।

শনিবার দিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা করেছিল সিজেপি। ওই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ব্যাপক ধরপাকড় চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর প্রতিবাদে রোববারও বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

এদিকে, রোববার দুপুর ২টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে সিজেপির।

আদালতের নির্দেশে তিন নেতা মুক্ত

রোববার দিল্লির এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে অভিজিৎ দীপকে, সিজেপির সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রানকাকে মুক্তি দেওয়া হয়। দিল্লি পুলিশের হাতে আটকের প্রায় ২৪ ঘণ্টা পর তারা মুক্তি পান।

তবে মুক্তির ক্ষেত্রে শর্ত আরোপ করা হয়েছে। সিজেপির আইনবিষয়ক প্রধানের ভাষ্য অনুযায়ী, আগামী এক বছর তারা এমন কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবেন না, যাতে শান্তিভঙ্গের আশঙ্কা তৈরি হয়।

উড়োজাহাজ থেকেই আটক তিন নেতা

শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কয়েক মিনিট পর উড়োজাহাজের ভেতর থেকেই সিজেপির তিন নেতাকে আটক করা হয়।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এয়ার ইন্ডিয়ার এআই ২৪২৮ ফ্লাইটটি শনিবার সকাল ১০টা ১৮ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দরের এয়ারসাইড অপারেশনস কন্ট্রোল সেন্টারের নির্দেশে উড়োজাহাজটিকে দূরবর্তী পার্কিং বে আর১২-তে নেওয়া হয়।

এরপর উড়োজাহাজের ভেতর থেকে সিজেপির তিন নেতাকে আটক করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

আটকের প্রতিবাদে সিজেপির পরবর্তী কর্মসূচি এবং সংবাদ সম্মেলনে নেতাদের বক্তব্যের দিকে এখন নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments