নড়াইল প্রতিনিধি:
“ঘর থেকে শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে । মঙ্গলবার (১৩অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্তরে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্ব এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসনে আরা তান্নি,অতিরিক্ত জেলা প্রশাসক সারমিনা সাত্তার ( আইসিটি ও শিক্ষা),নড়াইল ফায়ার স্টেশনের উপ-পরিচালক মোঃ সওকত আলী জোদ্দার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীসহ অনেকে।


