Homeজাতীয়মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক

মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক

নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে আটক করেছে পুলিশ। তিনি বর্তমানে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত রয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাকে আটক করে।

মো. আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরে তাকে এসআরবিতে বদলি করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তার কথাবার্তা ও অভিব্যক্তিতে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে এ ঘটনায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments