Homeজাতীয়ঝিনাইদহে মেডিসিন কর্ণারে ভ্রাম্যমান আদালত

ঝিনাইদহে মেডিসিন কর্ণারে ভ্রাম্যমান আদালত

রুহুল আমিন সৌরভ, স্টাফ রিপোর্টার

নাইদহের কোটচাঁদপুর পৌর শহরের মেইন বাজারে মের্সাস মেডিসিন কর্ণারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে।

(১২ই নভেম্বর) বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানা ।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের ওষুধ পরিদর্শক মোঃ ইকরামুল করিম, সার্টিফিকেট পেশকার সুব্রত বিশ্বাস । ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ এর ৪০ খ ধারায় এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার ভুমি সোহেল রানা বলেন, ফিজিশিয়ান স্যাম্পল ও রেজিস্ট্রেশন চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত (ওটিসি) ব্যবস্থা বহির্ভ‚ত ওষধ বিক্রয়ের অপরাধে ৫ হাজার টাকা নগদ অর্থ জরিমান করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments