Saturday, May 30, 2026
Google search engine
Homeরাজনীতিভোট একটি পবিত্র আমানত এটিকে আমরা পবিত্র জায়গায় রাখবো : মুফতি সৈয়দ...

ভোট একটি পবিত্র আমানত এটিকে আমরা পবিত্র জায়গায় রাখবো : মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

কুমিল্লা-৯ ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা

স্টাফ রিপোর্টার:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ভোট একটি পবিত্র আমানত। পবিত্র আমানত পবিত্র জায়গায় রাখাবো। আমার দেশের কৃষক ভাইয়েরা রোদে পুড়িয়ে কৃষিপন্য উৎপাদন করে। আমরা তাদের কাজের মর্যাদা দিবো। অতীত সরকার গুলো এ দেশটাকে চোরের সামাজ্য বানিয়েছে। একটি দল অহেতুক দেশে গুজব রটিয়ে যাচ্ছে। আপনারা এ গুজবে কান দিনে না।

তিনি আরও বলেন, দেশ জাতির কল্যাণে ইসলামী শাসনের কোন বিকল্প নেই। স্বাধীনতার পর অনেক সরকারের কর্মকান্ড দেখেছি এখন আর তাদের দরকার নাই। ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো যেখানে চাঁদাবাজ, দূর্নীতি, মাদক ও জবর দখল থাকবে না। ন্যায়-নিষ্ঠা, আদর্শবান নেতা ছাড়া এ দেশের মানুষের শান্তি-কল্যাণ করা যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ , যার প্রতীক হল হাতপাখা। ভালোর পক্ষে ইসলামের পক্ষে, কল্যাণের পক্ষে কাজ করার জন্য অঙ্গিকারবদ্ধ। অনুষ্ঠান শেষে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আলহাজ¦ সেলিম মাহমুদের হাতে হাতপাখা প্রতীক তুলে দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে হাতপাখা মার্কার প্রার্থী আলহাজ¦ সেলিম মাহমুদের সভাপতিত্বে সোমবার সকালে লাকসাম ষ্টেডিয়ামে এক নির্বাচনী জনসভায় অন্যান্যদের মধ্যে মুফতি আবু ইউছুফ ফারুকী, মাও. হাসিবুর রহমান, মাওলানা মোর্শেদুল ইসলাম, আলহাজ¦ নূর মিয়া সহ ইসলামী আন্দোলন ও অঙ্গসংগঠনসহ জেলা-উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments