Saturday, May 23, 2026
Google search engine
Homeজাতীয়লাকসামে আমরা জুয়েলারী পরিবার’র পনুর্মিলনী অনুষ্ঠিত

লাকসামে আমরা জুয়েলারী পরিবার’র পনুর্মিলনী অনুষ্ঠিত

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম:
‘‘কে তুমি তন্দ্রা হরনী’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে আমরা জুয়েলারী পরিবার বৈশাখী আনন্দ ভ্রমণ ১৪৩৩ বাংলা এর পুনর্মিলনী উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফল ড্র লাকসাম পৌর অডিটরিয়াম হল রুমে শুক্রবার (২১ মে) রাতে অনুুষ্ঠিত হয়েছে।

লাকসাম জুয়েলারী সমিতির সভাপতি বাবু সুভাষ বনিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম বনিক সমিতির সভাপতি আলহাজ¦ মজির আহমদ।

বিশেষ অতিথি ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা, লাকসাম থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লাইলী, লাকসাম উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ নুরু উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, উপজেলা বিএনপি যুগ্ন সম্পাদক শাহ আলম, সাবেক পৌরসভা বিএনপির সভাপতি আবুল কাশেম মানু, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাবেক পৌর কাউন্সিলর ইসলাম হোসেন, লাকসাম প্রেসক্লাবের সভাপতি নুর উদ্দিন জালাল আজাদ, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন লাকসাম জুয়েলারী সমিতির সহ-সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক অভিজিত সাহা কিনু, শংকর সাহা, স্বপন বনিক সহ জুয়েলারী সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন স্বন ব্যবসায়ী অভিজিত সাহা কিনু।

প্রধান অতিথি মজির আহমদ বলেন, লাকসামে ৪৩টি ব্যবসায়ী সংগঠনের মধ্যে জুয়েলারী সমিতি সর্বশ্রেষ্ঠ। আমি ধন্যবাদ জানাচ্ছি এত বড় একটি অনুষ্ঠানের জন্য। ভবিষ্যতে তারা আরও সুন্দর অনুষ্ঠান উপহার দিবে আমি আশাবাদী। অনুষ্ঠান শেষে র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়। প্রথম বিজয়ী মনির একটি ডিপ ফ্রিজ পেয়েছেন।

দেবব্রত পাল বাপ্পী
লাকসাম, কুমিল্লা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments