Sunday, June 7, 2026
Google search engine
Homeজাতীয়কুমিল্লা ইপিজেডের বর্জ্য খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী

কুমিল্লা ইপিজেডের বর্জ্য খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর (কুমিল্লা-৬) আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেছেন, কুমিল্লা ইপিজেড বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এখানে প্রচুর বৈদিশিক বিনিয়োগ হচ্ছে এবং লক্ষ্যমাত্রার চাইতে অধিক পণ্য রপ্তানি হচ্ছে বলে আমি জেনেছি। সেজন্য ইপিজেড অথরিটিকে ধন্যবাদ জানাই।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ইপিজেডের বিষাক্ত রাসায়নিক বর্জ্য সিটি কর্পোরেশনের প্রাকৃতিক খালে মিশে জীববৈচিত্রের পাশাপাশি মানব স্বাস্থ্যের জন্য ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বর্জ্য খালে মিশে দক্ষিণের বিস্তীর্ণ জনভূমিকে বিষাক্ত করে ফেলছে। এতে ফসলের ক্ষতি করছে। কৃষকরা দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। মনিরুল হক চৌধুরী আরও বলেন, অনতিবিলম্বে ইপিজেডের রাসায়নিক বর্জ্য শোধনাগারে পরিশোধনের পর প্রাকৃতিক খালে ছাড়তে হবে। অন্যথায় রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না।

শনিবার (৬ জুন) সকালে বেপজার কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কুমিল্লা ইপিজেডে বৈদেশিক বিনিয়োগ দিন দিন বাড়ছে। এতে ইপিজেডের সম্প্রসারণ এখন জরুরি। বর্তমানে ইপিজেডের দক্ষিণাংশে অনেক জমি রয়েছে; চাইলে এটার সম্প্রসারণ দক্ষিণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত সম্প্রসারণ সম্ভব। এছাড়াও গোমতী নদীর উত্তরে আলাদা ইপিজেড করা যেতে পারে।

বেপজার নির্বাহী পরিচালক প্রকৌশলী শফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত নির্বাহী পরিচালক (কমার্শিয়াল) হাসানুজ্জামান, অতিরিক্ত নির্বাহী পরিচালক (আইআর) ফেরদৌস, নির্বাহী প্রকৌশলি (বিদ্যুৎ) মিজানুর রহমান, সহকারী প্রকৌশলী (৫ম গ্রেড) সফিকুল ইসলাম প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments