Tuesday, June 9, 2026
Google search engine
Homeরাজনীতিলাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গৃহনির্মাণের জন্য ঢেউটিন বিতরণ

লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গৃহনির্মাণের জন্য ঢেউটিন বিতরণ

মোহাম্মদ আহসান উল্লাহ :

অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে লাকসাম পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গৃহনির্মাণের জন্য ঢেউটিন বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ ০৯ জুন ২০২৬ইং, রোজ মঙ্গলবার স্থানীয় একটি মিলনায়তনে এ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

​লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মোঃ জয়নাল আবেদিন পাটোয়ারী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং লাকসাম পৌরসভার মেয়র প্রার্থী এডভোকেট বদিউল আলম সুজন।
​প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট বদিউল আলম সুজন বলেন,

​”জনকল্যাণ ও মানবতার সেবাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। যেকোনো দুর্যোগে কিংবা সাধারণ মানুষের প্রয়োজনে আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করি। আজ গৃহহীন ও অসচ্ছল পরিবারগুলোর মাথা গোঁজার ঠাঁই করে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও লাকসাম পৌরসভার জনগণের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

​সভাপতির বক্তব্যে মোঃ জয়নাল আবেদিন পাটোয়ারী বলেন, “ইসলাম আমাদের আর্তমানবতার সেবার শিক্ষা দেয়। জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী সংগঠন হিসেবে সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছে। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ যেন নিরাপদ আবাসন ও মৌলিক অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে।”

​অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও সভাপতি উপস্থিত উপকারভোগীদের হাতে ঢেউটিনের বান্ডিল তুলে দেন। ঢেউটিন পেয়ে অসহায় পরিবারগুলো গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments