Homeরাজধানীচাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ অনিক দেওয়ান চাঁপাইনবাবগঞ্জ: 
মাদককে না বলার শপথ শিক্ষার্থীদের,লাল কার্ড প্রদর্শনে অংশ নিলেন শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে মাদকবিরোধী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মণ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ওবায়দুল্লাহ, মোঃ শফি উদ্দিন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একটি পরিবারকে নয়, একটি সমাজ ও একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে হবে। বক্তারা আরও বলেন, মাদকাসক্তির প্রথম ধাপ অনেক সময় ধূমপান থেকে শুরু হয়।

প্রধান অতিথি চৌধুরী ইমরুল হাসান মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন করেন এবং ডোপটেস্টসহ মাদকবিরোধী বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনা সভা শেষে সংগীত শিল্পী বাবলু মাদকবিরোধী সংগীত পরিবেশন করেন। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও ৭ম থেকে ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে “মাদককে না বলুন” লেখা সম্বলিত ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শন করে এবং মাদকমুক্ত সমাজ গড়ার শপথ গ্রহণ করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments