Homeরাজধানীপাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বন্য হাতির পায়ে পৃষ্ট হয়ে এক বৃদ্ধ...

পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বন্য হাতির পায়ে পৃষ্ট হয়ে এক বৃদ্ধ নিহত

শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় লাকড়ি সংগ্রহ করতে গিয়ে জয়নাল নামে এক বৃদ্ধ বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছে।

জেলার শ্রীবরদী উপজেলার বালিজুরি রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, ২৬ জুন শুক্রবার বিকেলের বালিজুরি রেঞ্জ এর ডুমুরতলা বিট এলাকায় সংরক্ষিত বনভূমিতে জামালপুর জেলার কামালপুর মৃধাপাড়া গ্রামের মৃত মোঃ আনিজ মিয়ার ছেলে মোঃ জয়নাল আবদিন (৬৬) ভারতের মেঘালয় রাজ্য সীমান্তের ১০৮৮ ও ১০৮৯ পিলার সংলগ্ন ওয়াইল্ডফাইফ করিডোর ১০.০ হেঃ বাগান এলাকায় লাকড়ি সংগ্রহ করতে যায়। কিন্তু ওইদিন সে আর বাড়ি ফিরে আসেনি।

পরদিন ২৭ জুন শনিবার তার আত্মীয়-স্বজনরা স্থানীয় এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) এর সহায়তায় পাহাড়ে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে বাগিচা টিলা নামক স্থানে তার মৃতদেহ খুঁজে পায়। এ সময় তার এক হাতসহ শরীরের বিভিন্ন অংশ থেতলানো ছিলো। উদ্ধারকারী বন বিভাগ কর্মীদের ধারণা হাতির আক্রমণে সে মারা যায়।

এ বিষয়ে বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মোঃ সুমন মিয়া বলেন, ইআরটি এবং আমাদের বন বিভাগের স্টাফদের সহায়তায় মরদহ উদ্ধার করে তার পরিবারের কাছে দেওয়া হয়েছে। সরকারি রীতি অনুযায়ী ক্ষতিপূরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments