Homeরাজধানীনদীতে নিখোঁজের ৪ ঘন্টা পর বৃদ্ধার মরদেহ উদ্ধার

নদীতে নিখোঁজের ৪ ঘন্টা পর বৃদ্ধার মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর পূর্বপাড়া এলাকায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ৮২ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ প্রায় চার ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত বৃদ্ধার নাম জমেলা খাতুন (৮২)। তিনি উপজেলার ব্রহ্মপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং হাসেন প্রামাণিকের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের বরাতে জানা যায়, রোববার (২৮ জুন) দুপুরে জমেলা খাতুন স্থানীয় বারনই নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে নলডাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

নলডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাসুদ রানা জানান, উদ্ধার অভিযানে রাজশাহী থেকে আসা একটি ডুবুরি দলও অংশ নেয়। যৌথ অভিযানে বিকেল পৌনে ৫টার দিকে নদীঘাটের পাশ থেকে জমেলা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম এবং নলডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments