Homeরাজধানীনাঙ্গলকোটে খাল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নাঙ্গলকোটে খাল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কুমিল্লার নাযঙ্গলকোট উপজেলার একটি খাল থেকে এক অজ্ঞাত যুবকের বিবস্ত্র ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার হেসাখাল পদুয়ারপাড় এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাঁটতে বের হয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ কবরস্থানের পাশের খালে একটি বস্তু ভাসতে দেখেন। কাছে গিয়ে সেটি মানুষের মরদেহ বুঝতে পেরে তিনি স্থানীয় লোকজনকে জানান।

খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি বিবস্ত্র ও অর্ধগলিত অবস্থায় খালে ভাসছিল। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, উদ্ধার হওয়া মরদেহটি একজন পুরুষের। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments