Homeজাতীয়শাহজাদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

শাহজাদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

শাহজাদপুর প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন করা হয়েছে।

শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রোববার (২৮ জুন) সকালে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের এপিএস আল-মামুন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামসহ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, জাহিদ হোসেনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নির্ধারিত বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে সংশ্লিষ্টরা জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments