Homeরাজধানীচুয়াডাঙ্গার দামুড়হুদায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল...

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

চুয়াডা্ঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে সড়কের উপর ছিটকে পড়ে স্বর্ণা খাতুন নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন তার নানি সাজেদা খাতুন।

রোববার (২৮ জুন) দুপুরে দামুড়হুদা উপজেলার চিৎলা দেশ ভাটার সামনে এই ঘটনা ঘটে। নিহত স্বর্ণা খাতুন (১) মেহেরপুর সদরের সাজেদুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে জাতীয় ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে শিশু স্বর্ণাকে নিয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তার মা ও নানি। পরে ভ্যানযোগে ফেরার পথে একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে শিশু স্বর্ণা মায়ের কোল থেকে সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তার নানি সাজেদা খাতুনও ভ্যান থেকে পড়ে আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু স্বর্ণাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবা উদ্দীন জানান, এই ঘটনার আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments