Homeরাজধানীকামরাঙা গাছে ঝুলছিল কৃষকের মরদেহ

কামরাঙা গাছে ঝুলছিল কৃষকের মরদেহ

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জে নিজ বাড়ির কামরাঙা গাছ থেকে মোতালেব সরকার (৫৫) নামে এক কৃষকের ফাঁসিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রাম থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। কৃষক মোতালেব সরকার আইরমারী গ্রামের মৃত আবদুল হাই সরকারের ছেলে।

পরিবারের লোকজন ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ বাড়ির শোবার ঘরে ঘুমিয়ে পড়েন কৃষক মোতালেব সরকার। সকালে বাড়ির আঙিনায় থাকা কামরাঙা গাছের সঙ্গে মোতালেব সরকারের ফাঁসিতে ঝুলন্ত মরদেহ দেখতে পায় বাড়ির লোকজন। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় খবর দেওয়া হলে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, কামরাঙা গাছ থেকে কৃষক মোতালেব সরকারের মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, সেটি ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments