HomeUncategorizedচাঁপাইনবাবগঞ্জে চোলাই মদসহ তিনজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে চোলাই মদসহ তিনজন গ্রেফতার

মোঃ অনিক দেওয়ান , চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য চোলাইমদ এবং চোলাইমদ তৈরির উপকরণ ‘ওয়াশ’ উদ্ধার করেছে। এ সময় মাদক কেনাবেচা ও তৈরির অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে,গতকাল বুধবার রাতে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি)সুকোমল চন্দ্র দেবনাথ এর নির্দেশনায় এসআই আতাউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নাচোল ইউনিয়নের অন্তর্গত ঘিয়ন গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী শ্রী নকুল ভগতের বাড়িতে হানা দেয় পুলিশ।

অভিযানকালে নকুল ভগতের বাড়ি তল্লাশি করে বিক্রির জন্য মজুত রাখা ১০ লিটার অবৈধ চোলাইমদ এবং মাদক তৈরির কাঁচামাল ও উপকরণ হিসেবে ব্যবহৃত ৫৫ লিটার তরল ‘ওয়াশ’ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে বাড়ির মালিক শ্রী নকুল ভগতসহ মোট ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

নাচোল থানা পুলিশ জানায়,গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত নাচোল গড়তে পুলিশের এই ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments