Homeজাতীয়এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল নালিতাবাড়ীতে বিনামূল্যে স্যালাইন-ওষুধ-পানি বিতরণ

এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল নালিতাবাড়ীতে বিনামূল্যে স্যালাইন-ওষুধ-পানি বিতরণ

শেরপুর প্রতিনিধি:
শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরীর পক্ষ থেকে শেরপুরের নালিতাবাড়ী সরকারি নাজমুল স্মৃতি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ, খাওয়ার স্যালাইন, প্রয়োজনীয় ঔষধ ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে।

নালিতাবাড়ী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসানের নেতৃত্বে পরিচালিত এ সেবামূলক কার্যক্রম এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই চলছে। শনিবার (৪ জুলাই) পরীক্ষার দ্বিতীয় দিনেও ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্রে উপস্থিত থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন।

আয়োজকরা জানান, নালিতাবাড়ী উপজেলা ছাত্রদল ও সরকারি নাজমুল স্মৃতি কলেজ ছাত্রদলের উদ্যোগে পরিচালিত এ মানবিক কার্যক্রম পুরো পরীক্ষা মাস জুড়েই অব্যাহত থাকবে।

পরীক্ষার্থীদের স্বস্তি ও অভিভাবকদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments