কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের মাননীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে নবাগত ইউএনও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে এমপিকে শুভেচ্ছা জানান। এ সময় উভয়ের মধ্যে দেবিদ্বার উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, জনসেবা বৃদ্ধি এবং সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নবাগত ইউএনওকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে উপজেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে নিষ্ঠা, স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।
অপরদিকে ইউএনও অশোক বিক্রম চাকমা দেবিদ্বার উপজেলার জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।


