Homeরাজধানীচুয়াডাঙ্গার দামুড়হুদায় এক কাজীর লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক কাজীর লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি : 
চুয়াডাঙ্গার দামুড়হুদায় একাধিকবার সাজাপ্রাপ্ত বাল্য বিয়ে নিবন্ধনকারী, দুর্নীতিবাজ কাজী শামসুল হকের লাইসেন্স বাতিলের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (৫জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসময় কাজী শামসুল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থের বিনিময়ে অবৈধভাবে বাল্য বিয়ে পড়ানো ও বাল্যবিয়েতে সহযোগিতার অভিযোগ তুলে তার লাইসেন্স বাতিলের দাবি জানানো হয়।

পরে একই দাবিতে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন বরাবর স্মারকলিপি দেন এলাকাবাসী।
প্রসঙ্গত গত ৩ জুলাই কাজী শামসুল হকের সহকারি বাল্যবিবাহ পড়ানোর সময় উপজেলা প্রশাসন গেলে কাজীর বালাম বই উদ্ধার করে। উদ্ধারকৃত বালাম বইটি কাজী শামসুল আলমের বলে প্রতীয়মান হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments