শেরপুর প্রতিনিধি:
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ- এই শ্লোগানে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন হয়েছে নালিতাবাড়ীতে।
সোমবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা অডিটোরিয়ামে এই দিবসটি উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী।
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিএনপির দলীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


