Homeরাজধানীনালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদসহ হাসমত আলী হাসু (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) রাতে উপজেলার বিশগিরিপাড়া এলাকায় তার নিজ বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত হাসমত আলী হাসু ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল হাসমত আলী হাসুর বাড়িতে তল্লাশি চালায়। এ সময় বাড়ি থেকে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া মদের বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments