Homeরাজধানীকুমিল্লায় বিশ্বকাপ ম্যাচ দেখা নিয়ে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তদের খুঁজছে পুলিশ

কুমিল্লায় বিশ্বকাপ ম্যাচ দেখা নিয়ে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তদের খুঁজছে পুলিশ

আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা।।

কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখা নিয়ে সমর্থকদের মধ্যে সংঘর্ষে মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার বাসিন্দা মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মিশর দলের সমর্থক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ চলাকালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় দুই ব্যক্তি—বাবু ও মাইন উদ্দিন মালুর বিরুদ্ধে শরিফুল ইসলামের মাথায় আঘাত করার অভিযোগ ওঠে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় বাসিন্দা হান্নান বলেন, একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে এমন মর্মান্তিক ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments