Homeজাতীয়কুমিল্লায় জলাবদ্ধতায় নৌকায় করে এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিল সিটি করপোরেশন

কুমিল্লায় জলাবদ্ধতায় নৌকায় করে এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিল সিটি করপোরেশন

কুমিল্লা প্রতিনিধিঃ
টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়া এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন। হাঁটুসমান পানিতে আটকে পড়া শিক্ষার্থীদের নৌকায় করে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
সোমবার সকালে নগরীর বিভিন্ন জলাবদ্ধ এলাকায় সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরাও পরীক্ষার্থীদের সহায়তায় সক্রিয়ভাবে অংশ নেন।
সিটি করপোরেশনের এই উদ্যোগে অনেক শিক্ষার্থী সময়মতো নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সক্ষম হন। এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “প্রাকৃতিক দুর্যোগ এড়ানো সম্ভব নয়। তবে জলাবদ্ধতা নিরসনে খাল দখলমুক্ত করা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম আরও জোরদার করা হবে, যাতে ভবিষ্যতে নগরবাসীকে এমন দুর্ভোগে পড়তে না হয়।”
টানা বর্ষণে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় জনজীবনে দুর্ভোগ নেমে আসে। এর মধ্যেই পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সিটি করপোরেশনের এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments