HomeUncategorizedকুমিল্লায় বিজিবির অভিযানে যানবাহনসহ প্রায় ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও পোশাক...

কুমিল্লায় বিজিবির অভিযানে যানবাহনসহ প্রায় ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও পোশাক জব্দ

আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে একটি যানবাহনসহ প্রায় ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি, ব্লাউজ ও ম্যাক্সি জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) ভোর আনুমানিক ৩টার দিকে কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ গীতবাড়ি বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনতলা এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ব্লাউজ ও ম্যাক্সি জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৯৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments