Homeআন্তর্জাতিকককরোচ পার্টির মিছিলে পুলিশের লাঠিচার্জ, উত্তাল ভারত

ককরোচ পার্টির মিছিলে পুলিশের লাঠিচার্জ, উত্তাল ভারত

ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী দিল্লি। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত ‘চলো সংসদ’ পদযাত্রায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে লাঠিচার্জ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

 

সোমবার (২০ জুলাই) ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে পূর্বঘোষিত এই কর্মসূচিতে অংশ নেয় সিজেপি নেতাকর্মীরা। শুরুতেই তাদের বিরুদ্ধে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে রোববার দিল্লি পুলিশ এই পদযাত্রার ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করে এবং এলাকাটিতে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ বা মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ করে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক সতর্কবার্তায় দিল্লি পুলিশ জানায়, আগাম অনুমতি ছাড়া নির্দিষ্ট যন্তর মন্তর এলাকা ব্যতীত অন্য কোথাও যে কোনো ধরনের প্রতিবাদ, মিছিল বা সমাবেশ কঠোরভাবে নিষিদ্ধ। আইন মেনে চলতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাধারণ জনগণকে অনুরোধ জানানো হলেও বিক্ষোভকারীরা তা অমান্য করে মিছিল বের করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

 

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে জরুরি পদক্ষেপ হিসেবে দিল্লির পাঁচটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই স্টেশনগুলোতে ট্রেন চলাচল ও যাত্রী প্রবেশ স্থগিত থাকবে বলে জানানো হয়।

ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে গত মে মাসে ৩০ বছর বয়সি অভিজিৎ দীপকে নামে এক ব্যক্তি সিজেপি গঠন করেন, যা অতি দ্রুত সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এবং বিরোধী রাজনৈতিক দল, শিল্পী ও সুশীল সমাজের সমর্থন লাভ করে।

এর আগে গত শনিবার পুলিশ অনশনরত ৫৯ বছর বয়সি প্রখ্যাত জলবায়ু ও শিক্ষা আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে অসুস্থতার কারণ দেখিয়ে যন্তর মন্তর থেকে হাসপাতালে নিয়ে ভর্তি করায় আজ সোমবারের কর্মসূচিতে বাড়তি উত্তেজনা যোগ হয়।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই সিজেপি শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের অভিযোগ, মেডিক্যালে ভর্তি পরীক্ষাসহ একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং নানা ধরনের অনিয়ম হয়েছে। এসব ঘটনার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও দাবি করছে দলটি।

সূত্র: এনডিটিভি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments