Homeসারাদেশজেলার খবরভ্যান হারানো শাহাদাতের পাশে ‘কেয়ার ফর হিউম্যানেটি বাংলাদেশ’, এক মাসের খাদ্যসামগ্রী উপহার

ভ্যান হারানো শাহাদাতের পাশে ‘কেয়ার ফর হিউম্যানেটি বাংলাদেশ’, এক মাসের খাদ্যসামগ্রী উপহার

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে প্রতারকদের হাতে ভ্যান হারানো অসহায় শাহাদাতের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন কেয়ার ফর হিউম্যানেটি বাংলাদেশ। সংগঠনটির পক্ষ থেকে তাকে এক মাসের দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর বাজারে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে শাহাদাত ও তার মা জ্যোৎস্না খাতুনের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেয়ার ফর হিউম্যানেটি বাংলাদেশের সহ-সভাপতি আতিকুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আশরাফুল আলম স্বপন, সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম মিলন, কোষাধ্যক্ষ আতিকুর রহমান, প্রচার সম্পাদক সাব্বির হোসেন এবং সদস্য মো. হুমায়ুন কবির ও মাহিদ হাসান অপি।

সংগঠনের নেতারা জানান, মানবিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য। শাহাদাতের দুর্দিনে কিছুটা সহায়তা করতে পেরে তারা আনন্দিত এবং ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরে যাত্রীবেশী দুই প্রতারক শাহাদাতের ভ্যান নিয়ে পালিয়ে যায়। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে তিনি চরম বিপাকে পড়েন। তার এই দুরবস্থার খবর প্রকাশিত হলে বিভিন্ন মহলে সহানুভূতির সৃষ্টি হয়। শাহাদতের বাড়ি বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর গ্রামে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments