Homeসারাদেশজেলার খবরনেক্সট বাংলাদেশ ২৪ এ সংবাদ প্রকাশের পর সংস্কার হচ্ছে কুমিল্লা ডুলিপাড়া-রাজাপাড়া সড়ক

নেক্সট বাংলাদেশ ২৪ এ সংবাদ প্রকাশের পর সংস্কার হচ্ছে কুমিল্লা ডুলিপাড়া-রাজাপাড়া সড়ক

আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা:
টানা বৃষ্টির কারণে কুমিল্লা নগরীর ঢুলিপাড়া-রাজাপুর সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বিভিন্ন স্থানে বড় বড় খানা-খন্দের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের চালকদের।

স্থানীয়রা জানান, সড়কের বিভিন্ন অংশে পানি জমে থাকায় গর্তগুলো সহজে বোঝা যাচ্ছে না। ফলে ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে মোটরসাইকেল ও অটোরিকশাচালকদের চলাচলে সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে।

এদিকে, সড়কের বেহাল অবস্থা বিবেচনায় নিয়ে প্রাথমিকভাবে সংস্কারকাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদার জানান, টানা বৃষ্টির কারণে সড়কে খানা-খন্দের সৃষ্টি হয়েছে। আপাতত যান চলাচল স্বাভাবিক রাখতে সাময়িকভাবে গর্তগুলো ভরাট করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে এলে স্থায়ীভাবে সড়ক মেরামতের কাজ শুরু করা হবে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত স্থায়ী সংস্কারের মাধ্যমে সড়কটি চলাচলের উপযোগী করে তোলার দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments