Homeসারাদেশজেলার খবরলায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ২০২৬-২০২৭ লায়ন্স সেবা বর্ষের ১ম সভা...

লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ২০২৬-২০২৭ লায়ন্স সেবা বর্ষের ১ম সভা অনুষ্ঠিত

লায়ন সদস্যদের প্রশংসায় উদার সমালোচনায় কৃপন হয়ে কমিটম্যান্ট সমুন্নত রেখে সেবার জগতে এগিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে আর্ত পীড়িত জনগোষ্ঠী এবং বানবাসী এবং বন্যা পরবর্তী আক্রান্ত মানুষের পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন লায়ন্স জেলা ৩১৫ বি ৪ বাংলাদেশের ১ম ভাইস জেলা গর্ভনর লায়ন মোঃ আবু বকর সিদ্দীকী পিএমজেএফ ।

আর্ন্তজাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালের অন্যতম শ্রেষ্ঠ জেলা লায়ন্স জেলা ৩১৫ বি ৪ বাংলাদেশের অন্যতম সেরা ক্লাব লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ২০২৬-২০২৭ লায়ন্স সেবা বর্ষের ১ম সভা ২৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের প্রকৃতি হলে অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির প্রেসিডেন্ট লায়ন মোঃ জামাল হোসেন ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি ৪ বাংলাদেশের ১ম ভাইস জেলা গর্ভনর লায়ন মোঃ আবু বকর সিদ্দীকী পিএমজেএফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি ৪ বাংলাদেশের কেবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ ।

লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির সেক্রেটারী লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন পাক হতে তেলাওয়াত করেন ক্লাব ট্রেজারার লায়ন মাওলানা মুহাম্মদ মিজানুল করিম,আনুগত্য শপথ পাঠ করেন জয়েন্ট ট্রেজারার লায়ন মোহাম্মদ আবু হানিফ লিটন ।

সভায় লায়ন্স জেলার  প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেন ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্টবৃন্দ । সভায় লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ৩০ বছরে পদার্পন উপলক্ষে নতুন লেগো উন্মোচন করেন ১ম ভাইস জেলা গর্ভনর লায়ন মোঃ আবু বকর সিদ্দীকী পিএমজেএফ ।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ক্লাব পরিচালক ও পাস্ট প্রেসিডেন্ট লায়ন মনজুরুল আহসান বাবুল । অতিথি পর্বে বক্তব্য রাখেন কেবিনেট ট্রেজারার লায়ন জিল্লুর রহমান এমজেএফ ।

এজেন্ডা অনুযায়ী পরিচালিত সভায় বক্তব্য রাখেন ক্লাব পরিচালক লায়ন ডাঃ আবদুল্লাহ আল হারুন এমজেএফ, ক্লাব পরিচালক লাইফ মেম্বার ও মেম্বারশীপ চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ আলী চৌধুরী, ক্লাব পরিচালক ও লিও ক্লাব এডভাইজর লায়ন মোহাম্মদ ইলিয়াছ এমজেএফ ,ক্লাব পরিচালক লায়ন মুসলেহ উদ্দিন মনসুর, ক্লাব পরিচালক ও ইয়ুথ চেয়ারপার্সন লায়ন নুরুল আরশাদ চৌধুরী, ক্লাব এডমিনিস্ট্রেটর ও ক্লাব পরিচালক লায়ন মোঃ আসিফ উদ্দিন ভূইয়া, ক্লাব পরিচালক ও হিউম্যানেটেরিয়ান এফোর্টস চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ আবদুল মতিন, ক্লাব পরিচালক ও হাঙ্গার চেয়ারপার্সন  সাংবাদিক লায়ন কাশেম শাহ, সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন শাহতাব উদ্দিন আহমেদ রিকু ,২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন জাহেদুল আলম সাকিব, ৩য় ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আবু রায়হান, জয়েন্ট সেক্রেটারী (প্রজেক্ট) লায়ন মুরাদুল হক, প্রোগ্রাম কোঅর্ডিনেটর,  লায়ন আর্সেল আজিম মোহন , সিনিয়র ক্লাব সদস্য লায়ন সাইফুদ্দিন আহমেদ সাকী, ক্লাব সদস্য লায়ন শফিউল আজম নিনয় ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র লায়ন তারেক কামাল, লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির প্রেসিডেন্ট লিও মিনহাজ উদ্দিন ,পাস্ট প্রেসিডেন্ট  এডভোকেট জয়নাল আবেদিন, পাস্ট প্রেসিডেন্ট  সিরাজুল ইসলাম রিপন, পাস্ট প্রেসিডেন্ট ওমর হায়দার ,লিও ভাইস প্রেসিডেন্ট আলফয়সাল ।

লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির প্রেসিডেন্ট লায়ন মোঃ জামাল হোসেন ক্লাব সদস্যদের মানবিক কার্যক্রমে অংশগ্রহনের পাশাপাশি আগামী ৮ আগষ্ঠ লায়ন্স জেলা কেবিনেট সভায় রেজিষ্ট্রেশন সম্পন্ন করে অংশগ্রহনের জন্য আমন্ত্রন জানিয়ে ২০২৬-২০২৭ লায়ন্স সেবা বর্ষের লায়ন্স জেলা গর্ভনর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন এমজেএফ  এর কল “কমিটম্যান্ট”বাস্তবায়নে কাজ করার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments