Homeসারাদেশজেলার খবরউত্তরদা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ইসমাইল হোসেনের মতবিনিময় সভা

উত্তরদা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ইসমাইল হোসেনের মতবিনিময় সভা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. ইসমাইল হোসেনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় উত্তরদা কেজি স্কুল-সংলগ্ন মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন উত্তরদা ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক মিয়া, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাইফুলসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

সভায় বক্তব্য দিতে গিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইসমাইল হোসেন বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

গত ১৭ বছরে বিভিন্ন ধরনের মামলা, জেল-জুলুম ও নির্যাতনের মুখোমুখি হলেও তিনি ও তাঁর পরিবারের সদস্যরা দলীয় রাজনীতি থেকে সরে যাননি। তিনি বলেন, দলীয় মনোনয়ন পেলে ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ চান এবং সে জন্য সবার সমর্থন ও ভোট প্রত্যাশা করেন।

সভায় বিএনপির কয়েকজন নেতা বলেন, দলের চূড়ান্ত মনোনীত প্রার্থীর পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁরা দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো প্রার্থীকে সমর্থন না করার আহ্বান জানান এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে তাঁরা বলেন, দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থিতা হলে সাংগঠনিকভাবে তা মোকাবিলা করা হবে।

সভা শেষে উপস্থিত নেতা-কর্মীরা ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments