Homeসারাদেশজেলার খবরলাকসামে ডেঙ্গুতে স্কুল শিক্ষকের মৃত্যু

লাকসামে ডেঙ্গুতে স্কুল শিক্ষকের মৃত্যু

কুমিল্লার লাকসামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খবির আহমেদ (৫৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত খবির উপজেলার নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন।

বিষয়টি জানিয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল।

তিনি জানান, গত ৪/৫দিন ধরে জ্বরে ভুগছিলেন খবির। তাকে প্রথমে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার ডেঙ্গু ধরা পড়ে। পরে কুমিল্লার একটি হাসপাতালে নেওয়া হয়।

এ সময় তার রক্তের অণুচক্রিকা (প্ল্যাটিলেট) কমতে থাকায় চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজ শনিবার সকাল ১১টায় তার প্রথম নামাজে জানাজা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা বাদ জোহর লালমাই উপজেলার কনকশ্রী গ্রামে অনুষ্ঠিত হবে। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।

খবিরের স্ত্রী রেহানা আক্তার একই বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিষয়ের শিক্ষক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments