Homeসারাদেশজেলার খবরলাকসামে অর্ধশত শিক্ষার্থীদের মাঝে জার্মান যুবসংস্থার বৃত্তির টাকা বিতরণ

লাকসামে অর্ধশত শিক্ষার্থীদের মাঝে জার্মান যুবসংস্থার বৃত্তির টাকা বিতরণ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে জার্মানীর যুবসংস্থা JUGENDFORDERUNG E.V. (BANGLADESH) সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ আগস্ট) সকালে সংস্থার কুমিল্লা অঞ্চলের কো-অর্ডিনেটর আলহাজ মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে, নওয়াব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেয়া হয়।
প্রধান শিক্ষক কামাল হোসেন হেলালের পরিচালনায় বৃত্তির টাকা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরইগাও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই,
 নশরতপুর দারুল উলুম ইসলামীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ উল্লাহ,
আতাকরা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা ফরিদুল হক, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলিপ চন্দ্র দাস, বিশিষ্ট শিক্ষানুরাগী গোলাম ফারুক, মঈনুল হক মজুমদার মিঠু, ওমর ফারুক,
লাকসাম স্ট্যামফোর্ড স্কুলের পরিচালক ও লাকসাম ইলেকট্রনিক এন্ড ইলেকট্রনিকস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান সফি, ধর্মীয় শিক্ষক গোলাম সাদিক।
এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ২০১০ সাল থেকে জার্মানীর এ সংস্থার উদ্যোগে অত্রাঞ্চলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তিপ্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। তম্মধ্যে ৬ষ্ঠ-৮ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের প্রতি মাসে ৭শ’ টাকা, ৯ম-১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের ৯শ’ টাকা ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ১ হাজার ২শ’ টাকা হারে প্রদান করা হয়। ওইদিন লাকসামের বরইগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়, রেলওয়ে হাইস্কুল (এ. মালেক ইনস্টিটিউশন), স্ট্যামফোর্ড স্কুল এন্ড কলেজ, উত্তরদা উচ্চ বিদ্যালয়, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়, খিলা আজিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়, আতাকরা হাইস্কুল এন্ড কলেজ, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ, গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৫০ জন ছাত্র-ছাত্রীর মাঝে ১ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনয় দে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আক্তারকে এককালীন ২০ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments