শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও আগমন স্মরণে ১২ রবিউল আউয়াল উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে প্রথমে একটি ধর্মীয় র্যালি বের করা হয়। র্যালিটি নালিতাবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আলমগীর ফজল মাইজভান্ডারি, শফিকুল হাসান বাবু মুন্সি, মুফতি মওলানা তৌহিদুল ইসলাম শেরপুরী, গোলাম রব্বানী সদ্দার, মাহমুদুল হাসান প্রমুখ। এছাড়া সকল তরিকাপন্থী লোক এ সময় উপস্থিত ছিলেন।
১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির আয়োজন করেন আশেকানে


